• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
শহীদ শরিফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক। ছবি-সংগৃহীত

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে শরিফ ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো এই প্রশ্ন তুলেছেন হাদির ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু বকর সিদ্দিক বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি। বলেন; আমার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন করতে হচ্ছে।

এদিকে ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন।

এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকেন সেনা সদস্যরা।

তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে এখন ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যায়।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল
গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ২০ ঘোড়া উদ্ধার
গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, ২০ ঘোড়া উদ্ধার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় এমপি শরিফুল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় এমপি শরিফুল গ্রেপ্তার