• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রথম আলো ও ডেইলি স্টার

হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

   ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পি.এম.
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে। সংগৃহীত ছবি

দৈনিক  প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের উপর  সরাসরি আঘাত।আমরা মনেকরি গণমাধ্যমের টুঁটি চেপে ধরে কখনো আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও সংবাদ মাধ্যমের টুঁটি চেপে ধরা হয়েছিল।শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার তাড়ানোর পরও যদি গণমাধ্যমের উপর আঘাত অব্যাহত থাকে জনগন ভরসা পাবে কিসে? এ ধরনের হামলা সুস্থ রাজনীতির অন্তরায় উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজে ও ডিইউজে শুরু  থেকেই স্বাধীন  মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করে আসছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি  পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছ। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নূরুল কবিরের ওপর  হমলা একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেণ্ডা বলেই আমরা মনে করি।
নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

ভিওডি বাংলা/ এএইচএস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ