• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হাদির মরদেহ রাখা হবে হিমঘরে, শায়িত হবেন কবি নজরুলের পাশে

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।

তার জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। পরে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে।

ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

পরিবারের অনুরোধ অনুযায়ী শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তাকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ছাত্রজনতাকে শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলা হয়েছে যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ