• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

হামলায় ক্ষতিগ্রস্ত ছায়ানট পরিদর্শনে ফারুকী

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
হামলায় ক্ষতিগ্রস্ত ছায়ানট পরিদর্শনে মোস্তফা সরয়ার ফারুকী  -ছবি-ভিওডি বাংলা

রাজধানীর ধানমন্ডিতে হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানট ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও বিজিবি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডির শংকর এলাকায় অবস্থিত ছায়ানট ভবনে যান মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি ভবনের বিভিন্ন তলায় ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। তবে হামলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ছায়ানটে যাতে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ