• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে দলটি। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি মূলত শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার  (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায়  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্রের তথ্য অনুযায়ী, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে বৈঠকটি ডাকা হয়েছে।

এছাড়া বৈঠকে দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু