• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

সরকারকে এই ঘটনার দায় নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এ.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যেই সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শহীদ হাদির মৃত্যুতে যখন শোকাহত জাতি তার আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে।

এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগাতে যারা অপেক্ষা করে, তারাই এ দেশের শত্রু। আজ এই দুঃখভারাক্রান্ত সময়কে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করা হয়েছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এর সম্পূর্ণ দায় নিতে হবে।

মব সন্ত্রাস প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করছে। হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলেন। নির্বাচন হবেই। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। হাদির হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। সরকারকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। পরে ঢাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ঘিরে বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে: প্রেস সচিব
সংঘর্ষের ঘটনায় অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে: প্রেস সচিব
ধর্ম ও শিক্ষার তাগিদে শোবিজ ছাড়লেন নওবা তাহিয়া
ধর্ম ও শিক্ষার তাগিদে শোবিজ ছাড়লেন নওবা তাহিয়া
এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক
এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক