• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নতুন বছরে প্রতিজ্ঞা করল ছাত্রশিবির


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
নতুন বছরে প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ বছরের শুরুতে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়।

পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি তুলে ধরা হল ঃ

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন।' (বুখারি, মুসলিম, তিরমিজি)

অন্যত্র তিনি বলেছেন, 'যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।' -সুনানে তিরমিজি: ১৯৪১।

আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সাথে খারাপ আচরণ করবো না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করবো না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত