• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

১১ বছরে ভারত সীমান্তে ২১ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী-ছবি: সংগৃহীত

২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে।

ভারতের পার্লামেন্ট লোকসভায় দুই সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান। খবর এনডিটিভির।

লোকসভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল-ভুটান সীমান্তে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এর মধ্যে শুধু ভারত-বাংলাদেশ সীমান্তেই গ্রেপ্তার হয়েছে ২১ হাজারের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন অনুপ্রবেশকারী আটক হয়। এরপর ভারত-মিয়ানমার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এসব সীমান্তে আরও ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে।

লোকসভায় উপস্থাপিত তথ্যে আরও জানানো হয়, ২০১৪ সালের পর থেকে ভারত-চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে