• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

‎অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

এক দিনে গ্রেপ্তার ৮২৩ জন

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ‎

‎পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল সোমবার থেকে আজ বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানে সারা দেশে ৮২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় অবৈধ তিনটি এলজি, একটি দেশীয় ওয়ান শুটারগান, আট রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড কার্তুজ ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গতকাল পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, গত শনিবার রাত থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত চলা অভিযানে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৯০৭ জনকে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
রাজধানীতে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা