• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় হোটেল কর্মী মিলন আটক

   ১২ জানুয়ারী ২০২৬, ১১:০৮ এ.এম.
হোটেল কর্মী মিলন ও স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি। সংগৃহীত ছবি

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র‌্যাব সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করে। র‌্যাবের বার্তায় বলা হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দেহভাজন আসামি মিলনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে মিলনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলিকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করত।

নিহত লিলির বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি বাসা থেকে জিমে যান। ফিরে এসে ছোট বোনকে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে মনে হলেও পরে হিজাব সরিয়ে দেখেন গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ও র‌্যাব যৌথভাবে তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন মিলনকে আটক করা হয়।

ভিওডি বাংলা/ এমএস/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার
পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ