• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নতুন করে আইনি জটিলতায় শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সংগৃহীত ছবি

মাথার ওপর ঝুলছে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। এরই মধ্যে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। তারকাদম্পতির নামে ইতোমধ্যে জারি হয়েছে ‘লুকআউট সার্কুলার’। এমন পরিস্থিতিতে মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুতেও তাদের মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ন পাব’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি ‘ব্যাস্টিয়ন পাব’-এ বিল পরিশোধ নিয়ে বিতর্কে জড়ান প্রাক্তন ‘বিগ বস’ বিজয়ী সত্য নাইড়ু। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

শিল্পা শেঠি।

এর মধ্যেই বেঙ্গালুরুর শাখাকে ঘিরে নতুন অভিযোগ উঠে আসে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করেও রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগে কর্ণাটক পুলিশের নজরে আসে বিষয়টি। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, পাব ও রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা বন্ধ করতে বাধ্য। তবে অভিযোগ রয়েছে, ১১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত অতিথিদের পার্টির অনুমতি দেওয়া হয়েছিল এবং রাত প্রায় দেড়টা পর্যন্ত খোলা ছিল ‘ব্যাস্টিয়ন পাব’।

শিল্পা শেঠি।

এই ঘটনার পর কর্ণাটক পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় রেস্তোরাঁটির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে রেস্তোরাঁর এক ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

এদিকে একের পর এক অভিযোগ ও আইনি জটিলতার বিষয়ে এখনো পর্যন্ত শিল্পা শেঠি কিংবা রাজ কুন্দ্রার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি