• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পি.এম.
মির্জা আব্বাসের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে “সূর্যসন্তান” আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে জামায়াত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, “স্বাধীনতা বিরোধীরা ১৯৪৭ সাল থেকে কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

তিনি আরও উল্লেখ করেন, “স্বাধীনতার পর যে আশা ও স্বপ্ন ছিল, তা আওয়ামী লীগ চূর্ণ-বিচূর্ণ করেছে। সামনে আসন্ন নির্বাচনে জনগণ এমন একটি দলকে ভোট দেবে, যা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে