• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা বৃদ্ধের, অতঃপর...


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা বৃদ্ধের, অতঃপর...

নাটোরে এক স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়

সাজাপ্রাপ্ত মো. আবুল কাশেম ওরফে বাহাদুর (৬০) নাটোরের বড়াইগ্রাম উপজেলার গরমাটি গ্রামের মোকসেদ মেম্বারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা করেন আবুল কাশেম। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা করেন। শুনানি শেষে বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর বলেন, জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেন আদালত।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই