• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প

পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন হারুন অর-রশীদ

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন হারুন অর-রশীদ

রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর-রশীদ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মোঃ হারুন অর-রশীদ বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু, বিএনপি নেতা মো. ফজলুল হক টুকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী আলী খান, হাবাসপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান প্রামানিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা