• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মেয়ের অনুপ্রেরণায় বদলে গেল বাঁধনের জীবনধারা

বিনোদন ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
আজমেরী হক বাঁধন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

পর্দায় তার উপস্থিতি মানেই ভিন্নতা। সেই আজমেরী হক বাঁধন এবার আলোচনায় নিজের নাটকীয় শারীরিক রূপান্তর দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে এক নতুন বাঁধনকে— যিনি মাত্র ছয় মাসে ৭৮ কেজি থেকে কমিয়ে এনেছেন ৬০ কেজিতে।

১৮ কেজি ওজন কমানোর এই যাত্রা সহজ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্যের লড়াই, অস্বাস্থ্যকর জীবনযাপন ও বংশগত কারণেই একসময় তার ওজন বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসকের পরামর্শ, কঠোর শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের জোরে তিনি এই পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

আজমেরী হক বাঁধন ওজন কমানোর আগে।

বাঁধন জানান, তার এই ফিটনেস যাত্রার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার একমাত্র কন্যা। মেয়ের উৎসাহেই তিনি নিয়মিত শরীরচর্চা করেছেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলেছেন এবং নিজের ওপর বিশ্বাস রাখতে পেরেছেন।

ফেসবুকে অনুভূতি প্রকাশ করে বাঁধন লেখেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি ও আত্মসম্মানের প্রতীক। এখনো এগিয়ে চলছি।’ তার এই রূপান্তর দেখে ভক্তদের প্রশংসায় ভরে উঠেছে সামাজিক মাধ্যম।

আজমেরী হক বাঁধন ওজন কমানোর পরে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করছেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় কাজ করাটাকে বিশেষ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন বাঁধন।

তিনি বলেন, ‘তানিম নূর যখন চরিত্রটির কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—এই কাজটা করা উচিত। অনেক বছর পর হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে খুবই বিশেষ।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি