• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘আমি অভিনয়ই করতে পারি না’—নিজেকে নিয়ে সালমান

বিনোদন ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পি.এম.
সালমান খান। সংগৃহীত ছবি

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের রূপালি পর্দায় রাজত্ব করে চলেছেন সালমান খান। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। এক সময় পর্দায় তার উপস্থিতিই ছিল বক্স অফিস সাফল্যের নিশ্চয়তা। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় রয়েছেন এই সুপারস্টার।

এর আগে সালমান জানিয়েছিলেন, গত ২৫ বছরে তিনি ভীষণ একা হয়ে পড়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন। এবার নিজের অভিনয় দক্ষতা নিয়েই প্রকাশ্যে প্রশ্ন তুললেন তিনি।

নিজের অভিনয় সম্পর্কে সালমান বলেন, ‘আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব কিছু করলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি, সেটা আমার মনে যেটা আসে সেটাই।’

অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা সালমান খানের কান্নার দৃশ্য দেখে আবেগে ভেসেছেন অগণিত দর্শক। ‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে তার কান্না কিংবা ‘তেরে নাম’ ছবিতে বেদনার্ত সালমান—আজও দর্শকদের চোখে জল আনে।

তবে বিস্ময়করভাবে সালমানের দাবি, তিনি নাকি কাঁদতেও পারেন না। এ বিষয়ে নিজের উপলব্ধি জানিয়ে তিনি বলেন,
‘আমার মনে হয় আমি কাঁদলে মানুষ সেটা দেখে হাসে।’

অভিনেতার এমন মন্তব্যের সঙ্গে একমত নন দর্শক ও সমালোচকরা। তাদের মতে, সালমান খানের আবেগঘন দৃশ্যগুলো বরাবরই দর্শকের হৃদয় ছুঁয়েছে এবং অনেক সময় দর্শকদের চোখও ভিজিয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি