• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

চালের মূল্যবৃদ্ধি ‘অযৌক্তিক’ : বাণিজ্য উপদেষ্টা


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পি.এম.
শেয়ার করুন 0
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। ছবি: পিআইডি
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

আমনের ভরা মৌসুমে বাজারে চালের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমাদের তথ্য-উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। কাজেই এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না।”

বুধবার ৮ জানুয়ারি রাজধানীতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, “ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট, এই দুটি চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং দুটো ঘটনা। আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে, তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটার কারণ আমরা বোঝার চেষ্টা করছি। কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে।”

তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমারা যেটা করতে পারি সেটা হলো আমদানিকে উদারিকরণ করতে পারি। আলুর ক্ষেত্রেও আমরা দেখেছি। আমরা উদারিকরণ করেছি, একটা পর্যায়ে আলুর দাম ব্যাপকভাবে নেমে এসেছে। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুদদারির ঘটনা ঘটছে।”

“আমরা বাণিজ্য উদারিকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খাদ্য উপদেষ্টা, টিসিবির চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়সহ আমরা গত পরশু ও গতকাল বসেছি। বাজারে সরবরাহ ব্যবস্থা আরো উন্নত করার জন্য আপাতত আমদানিকেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি। ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। আমাদের ধারণা, এর ফলে স্থানীয় বাজারে মূল্যের হ্রাস ঘটবে,” যুক্ত করেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন