• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাঁশখালীতে

জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লস্কর পাড়ায় জায়গা–জমি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক মৃত নারীর লাশ কবর থেকে তুলে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফরিদ আহমদ জানান, প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনসহ চাঁদা দাবি করে আসছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে পরিদর্শনের সময় অভিযোগকারী ফরিদ আহমদের ওপর রমজান আলীর নেতৃত্বে একদল উশৃঙ্খল লোক হামলার চেষ্টা চালায়। স্থানীয়দের সহায়তায় ফরিদ ও তার ছেলে ফাহিম প্রাণে রক্ষা পান। এসময় হামলাকারীরা উপস্থিত গণমাধ্যম কর্মীরা ভিডিও ধারণ করতে চাইলে সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেয়ারও চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে

ফরিদ আহমদ দাবি করেন, তার বাবা কবির আহমদ ১৯৫৯ সনের ২৫৮ নং রেজিস্ট্রি দলিলমূলে ছিদ্দিক আহমদের কাছ থেকে ২ গণ্ডা ২ কড়া (আড়াই গণ্ডা) জমি ক্রয় করেন এবং তখন থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন। বিএস জরিপেও তাদের মালিকানা নিশ্চিত রয়েছে। কবির আহমদের মৃত্যুর পরও পরিবারটি জায়গাটি ভোগদখলে রাখে এবং এখানেই দাফন করা হয় ফরিদের মা মৃত রোশনা খাতুনকে।

ফরিদ জানান, জমিটি ঘেরাবেড়া দিয়ে সংরক্ষণ করতে গেলে প্রতিপক্ষের আবু তালেব, আকিব, রাকিব, আব্দুল খালেক ও আব্দুল মালেকসহ কয়েকজন বাধা দেয়। তারা পূর্বের ঘেরাবেড়াও উপড়ে ফেলে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হুমকি দেয়—ঘেরাবেড়া দিতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় তার মায়ের লাশ কবর থেকে তুলে ফেলবে।

ভুক্তভোগী ফরিদ জানান, ফকির পাড়ার রমজান নামে এক ভাড়াটিয়া সন্ত্রাসীর নেতৃত্বে একটি সিন্ডিকেট নিয়মিত তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। তার দাবি, রমজান আলী ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তাকে ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় ৭০ বছরের ঊর্ধ্বে অন্তত অর্ধশতাধিক মানুষ নিশ্চিত করেন—জায়গাটি তাদের বাল্যকাল থেকেই কবির আহমদের ভোগদখলে রয়েছে এবং তার মৃত্যুর পর ফরিদই ভোগদখলে রেখেছেন। প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলেও জানান তারা।

বিবাদী পক্ষের কয়েকজন স্বীকার করেন যে, জায়গার প্রকৃত মালিক ফরিদ আহমদ। তবে তারা জানান, বিষয়টি আদালতে মামলা চলমান আছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফরিদ কোনো কাজ করতে পারবেন না। আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে তারা জানান—নিষেধাজ্ঞা নেই, তবে মামলা বিচারাধীন।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ