• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বাঁশখালীতে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য রুখতে কঠোর অবস্থানে গেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে আবাদযোগ্য জমির উপরিভাগ নষ্ট করে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডে শফিউল আজম (৪৭) আবাদযোগ্য জমির উর্বর টপসয়েল কেটে স্তূপ করে রাখার দায়ে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন।

উক্ত অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।

অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, “কৃষিজমির উর্বরতা ধ্বংস করে কোনোভাবেই কেউ পার পাবে না। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে চলবে।”

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ