• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

দেশজুড়ে রেললাইনে বড় ফাটল, সতর্কতায় লাল পতাকা

নাটোর প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পি.এম.
নাটোরে দুই দিনে দুই স্থানে রেললাইনে বড় ফাটল-ছবি-ভিওডি বাংলা

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় সেকশন ২২৯/৪-এ নতুন ফাটল লক্ষ্য করেন স্থানীয়রা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় লাইনে ফাটল সৃষ্টি হতে পারে। মাঝরাতের ট্রেনগুলো দ্রুতগতিতে ফাটল অতিক্রম করেছে। বারবার রেললাইন ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা বেড়ে গেছে।

আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিল ও আড়ানী রেলস্টেশন মাস্টার মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোল রুমের মাধ্যমে ২২৯/৪/৫ নম্বর পিলার এলাকায় ফাটলের খবর পান। দ্রুত মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জোরদার করেন।

ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে এবং ইতিমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যে মেরামত সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ