• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ: দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ-ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে  প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এ বছরের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল লটারির ভিত্তিতেই সম্পন্ন হবে।

লটারির ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা ওয়েব পোর্টালে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন।

এ ছাড়া টেলিটক ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। এজন্য মোবাইলে GSA <space> Result <space> User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় নির্বাচন-সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত নির্দেশনাও পোর্টালে দেওয়া হয়েছে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন।

ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সেই কপি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে এবং একই সঙ্গে মাউশিকে অবহিত করতে হবে। পরবর্তীতে ভর্তি কমিটি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

মাউশির তথ্যমতে, এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। ডিজিটাল লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থায় অভিভাবকদের ভোগান্তি ও অনিয়ম কমবে বলে শিক্ষা প্রশাসনের আশা।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ
কাল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ