• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ইউজিসি চেয়ারম্যান ফায়েজের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ সোমবার (১৬ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি জানান, শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে যেন দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে অসুস্থতার কারণে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হলো।

ড. এসএমএ ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা জীবনের সূচনা করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাকে ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের