• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে দাপুটে জয় সিটির

স্পোর্টস ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলের গুরুত্বপূর্ণ জয় উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে পেপ গার্দিওলার দল, আর এই ফল জাবি আলোনসোর ওপর চাপ বাড়িয়ে দিল আরও।

ইনজুরির কারণে বেঞ্চে থাকা এমবাপ্পেকে ছাড়াই বেশ ভালো শুরু করে রিয়াল। ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় তারা। জুড বেলিংহামের লম্বা ক্রস থেকে চমৎকার শটে মার্চের পর প্রথম গোলটি করেন রোদ্রিগো।

তবে সাত মিনিট পরই সমতায় ফেরে সিটি। থিবো কোর্তোয়ার বড় ভুলে বল ফিরে পেয়ে কাছ থেকে গোল করেন তরুণ লেফট-ব্যাক নিকো ও’রেইলি।

হাফটাইমের ঠিক আগে ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সে রুডিগারের ফাউলে পেনাল্টি পায় সিটি, আর সেখান থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া রিয়াল একাধিক সুযোগ তৈরি করলেও সিটির রক্ষণে মাথা ঠেকে যায় তাদের সব প্রচেষ্টা। বদলি এন্ড্রিকের হেড অল্পের জন্য পোস্টের বাইরে যায়, বেলিংহামও নিশ্চিত সুযোগ মিস করেন।

শেষ পর্যন্ত ২–১ গোলে হেরে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে জয়ে আত্মবিশ্বাসে উড়ছে সিটি, আর পরাজয়টি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার