পঞ্চগড়ে কমেনি শীতের প্রকোপ

পঞ্চগড় প্রতিনিধি
তাপমাত্রা বাড়লেও উত্তরের জেলা পঞ্চগড়ে কমেনি শীতের প্রকোপ। তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
তিনি বলেন, বিশেষ করে হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে।
অপরদিকে, শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।







