• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

জামায়াত আমির

অশালীনতা–বিদ্বেষ ছড়ানো উদ্বেগজনক

ভিওডি বাংলা ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই ব্যবহার করে মানুষকে হেনস্তার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ধর্মীয় পরিচয় বহনকারী কারও এমন আচরণ সামষ্টিক মূল্যবোধের ওপর বড় আঘাত বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লেখেন, রাজনৈতিক মতভেদ কখনোই শত্রুতা হতে পারে না। ইসলাম মুমিনকে কটূক্তি ও অভিশাপ থেকে বিরত থাকতে শিক্ষা দিয়েছে—যেমন হাদিসে (তিরমিজি) বলা হয়েছে। কোরআনেও মানুষের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা এবং কাউকে উপহাস না করার নির্দেশ রয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ভিন্নমতকে যুক্তি, ধৈর্য ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করাই প্রকৃত মুসলিমের পরিচয়। গালিগালাজ, বিদ্বেষ ছড়ানো বা ব্যক্তিগত চরিত্রহনন কোনো মুসলমানের বা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না।

তিনি অনলাইনেও ঈমান, নৈতিকতা ও ব্যক্তিগত মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে লিখেন, মানুষের উচ্চারিত প্রতিটি শব্দই আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। তাই ঘৃণা নয়—যুক্তি ও শালীনতার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের