• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশবাসীকে খালেদা জিয়ার বার্তা

   ৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় দেয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায়  বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৬ বছর তাকে আটক করে রাখা হয়েছিলো। এই আটক করে রাখার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে আমরা বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতে কর্ণপাত করেননি।'

তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতা অভ্যুত্থানে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে যখন দেশনেত্রী সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেছেন এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।'

মির্জা ফখরুল বলেন, 'আশা করছি, সুচিকিৎসা করে তিনি আবার দেশের মানুষের কাছে ফিরে আাসবেন। যাওয়ার সময়ে তিনি আবার বলেছেন, যে, আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যেন, তারা আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহ তালা যেন এদেশকে এই দেশবাসীকে ভালো রাখেন তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো খাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।'

এর আগে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমান। রাত সাড়ে ১১ টায় ভিআইপি টারমাক থেকে এই বিমানটি রানওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কয়েক মিনিটের মধ্যে উড়াল দেয় বিমানটি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, "আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করেছে। আপনাদের মাধ্যমে দেশেবাসীর কাছে ম্যাডামের জন্য দোয়া চাই।'

এর আগে রাত ৮টা ১৬ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। গুলশান এভিনিউজ সড়ক, গুলশান-২, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, কাকালী দিয়ে বিমান বন্দর পর্যন্ত সড়কে হাজার হাজার নেতা-কর্মীর ভিড় ডিঙিয়ে খালেদা জিয়ার গাড়ি বহর বিমান বন্দরে পৌছাতে দেড় ঘন্টার বেশি সময় লাগে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান পাঠিয়েছেন যা সোমবার রাত সাড়ে ৭টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ি ৮ নং গেট দিয়ে সরাসরি ভিআইপি টারমার্কে এয়ার অ্যাম্বুলেন্সের সামনে পৌঁছে। সেখানে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে দলীয় প্রধানকে বিদায় জানান।

সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের লন্ডন গেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তাঁর অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন।এমন পরিস্থিতিতে দল ও পরিবার এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। উল্টো বিএনপি চেয়ারপারসনের রোগ ও চিকিৎসা নিয়ে সরকারের শীর্ষ পদ থেকে


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই