• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৩৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ৪২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৮ হাজার ১৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০১ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।    

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীবাসীকে ভোগাবে কিউলেক্স মশা
রাজধানীবাসীকে ভোগাবে কিউলেক্স মশা
সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি
সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ সতর্কতা জারি
ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন