• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া

   ৮ জানুয়ারী ২০২৫, ১২:০৮ এ.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে রাত ৮টা ১৪ মিনিটে গুলশানের বাসা থেকে ক্রিম কালারের একটি গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বাসা থেকে বের হয়ে আড়াই ঘণ্টার বেশি সময় পর বিমানবন্দরে পৌঁছান বিএনপির এই নেত্রী।

প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ জুলাই খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সময় তিনি যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই