• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভুয়া আইডি মেয়ে নামে, চটলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পি.এম.
ঐশ্বরিয়া রাই বচ্চন-আরাধ্যা-ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন কিছুদিন আগেই নিজের ছবি বিভিন্ন অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন, দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে চটলেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন, তার মেয়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।   
 
সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই।

যেসব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়া । আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভীষণই ভালোবাসেন। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর। 

এরপর অভিনেত্রী বলেন, “দিনের একটা নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন। নিজেকে সময় দেওয়ার চেষ্টাও করুন।

সোশাল মিডিয়া সর্বস্ব জীবন করে তুললে খুবই সমস্যার। এটা থেকে যত বিরত থাকবেন জানবেন আখেরে নিজের লাভ। তাতে ভালো থাকবেন।” 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ