• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২ ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে

স্পোর্টস ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পি.এম.
প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম। সংগৃহীত ছবি

গত বছর অক্টোবরে বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলেছিলেন প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম। এক বছর পর এই ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব–২০ দলে। জাপানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে আরহামকে অন্তর্ভুক্ত করেছে ফুটবল অস্ট্রেলিয়া।

ওই বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল সাদামাটা। চার ম্যাচে দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় দল। অপরদিকে আফগানিস্তান সব ম্যাচ জিতে মূলপর্বে ওঠে।

কম্বোডিয়ায় বাছাইপর্বের পর বাংলাদেশের হয়ে আর কোনো বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পাননি আরহাম। বর্তমানে ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা এই ফরোয়ার্ড এবার অস্ট্রেলিয়ার যুব দলের সুযোগ পেয়েছেন।

কম্বোডিয়া যাওয়ার আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের সময় আরহাম বলেছিলেন, “আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে ফুটবল খেলেই বড় হয়েছি। বাংলাদেশ দলের হয়ে খেলতে পারলে অনেক ভালো লাগবে।” তার ক্লাব কোচ তখন তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, “মাতৃভূমির জন্য খেলতে হলে সর্বোচ্চটা দিতে হবে।”

এক বছর পর আরহাম এখন নিজের আরেক দেশের জার্সিতে খেলতে যাচ্ছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
পিএসজির দাপটে বিধ্বস্ত লিভারপুল
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
ঘরের মাঠে বার্সার হোঁচট, সেমির পথে আতলেতিকো
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে