• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বলিউড পরিচালক বিক্রম ভাট গ্রেপ্তার

বিনোদন ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পি.এম.
বলিউডের খ্যাতিমান পরিচালক বিক্রম ভাট। সংগৃহীত ছবি

বলিউডের খ্যাতিমান পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। ৩০ কোটি রুপি—বাংলাদেশি টাকায় ৪০ কোটি টাকার বেশি—মূল্যের আইভিএফ জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, রাজস্থান ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে মুম্বাইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে উদয়পুরে নেওয়ার জন্য ব্যান্দ্রা কোর্টে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তারের এক সপ্তাহ আগে বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরি ভাট এবং আরও ছয়জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল উদয়পুর পুলিশ। তাদেরকে ৮ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা মানতে বলা হয়।

প্রায় ২০ দিন আগে উদয়পুরের ভোপালপুরা থানায় ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়, ভাট দম্পতি ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক ড. অজয় মুর্ডিয়াকে ২০০ কোটি রুপি লাভ দেখিয়ে বিনিয়োগে প্রলুব্ধ করেছিলেন।

ড. মুর্ডিয়া জানান, প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে বায়োপিক তৈরির জন্য তিনি প্রথমে দীনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শেই ২৫ এপ্রিল ২০২৪ তিনি মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে গিয়ে বিক্রম ভাটের সঙ্গে দেখা করেন। সেখানে ভাট জানান, তিনি নিজেই চলচ্চিত্রের পুরো কাজ দেখবেন এবং তার স্ত্রী-মেয়েও প্রকল্পের সহযোগী। এ জন্য শ্বেতাম্বরির নামে ভিএসবি এলএলপি নামে একটি সংস্থা নিবন্ধন করা হয়।

এ মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন—বিক্রম ভাট, শ্বেতাম্বরি ভাট, তাদের মেয়ে কৃষ্ণা ভাট, দীনেশ কাটারিয়া, মাহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব ও অশোক দুবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ