• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ক্যান্সারে স্বামী হারালেন অভিনেত্রী নূতন

বিনোদন ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
অভিনেত্রী নূতন ও তার স্বামী রুহুল আমিন বাবুল। ছবি: সংগৃহীত

অভিনেত্রী নূতনের স্বামী, দেশের খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। নূতন নিজেই তার স্বামীর মৃত্যুসংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চান।

জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

১৯৭৮ সালে প্রযোজক বাবুল বিয়ে করেন অভিনেত্রী নূতনকে (প্রকৃত নাম ফারহানা আমিন রত্না)। তাদের দুটি কন্যা— লাবিবা আমিন ও ফারহানা আমিন রীতু।

স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রের অ্যাকশন শৈলীকে নতুন পথে নিয়ে যেতে জসিম, আমান, গুই ও রুহুল আমিন বাবুল মিলে গড়ে তুলেছিলেন জেমস গ্রুপ, যেটি দৃশ্যধারণ ও টেকনিক্যাল সাপোর্টে যুগান্তকারী ভূমিকা রাখে। পাশাপাশি তারা প্রযোজনা ক্ষেত্রেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তাদের প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরুজ’, ‘কাবিন’সহ আরও অনেক ছবি। বিশেষ করে ৮০’র দশকে ‘দোস্ত দুশমন’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে বাবুল এককভাবে এনবি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই ব্যানার থেকে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয় জনপ্রিয় সিনেমা ‘আমি সেই মেয়ে’।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ