• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধনী-গরীবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় বিএনপি

   ৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরীবের ভারসাম্য রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিষ্ট  স্বৈরাচার সরকারের দোসররা দেশে উন্নয়নের নামে লুটতরাজ করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। দেশের জনগণের কোনো উন্নয়ন তারা করে নাই। তাদের লুটতরাজে যারা গরীব ছিল তারা আরও বেশি গরীব হয়ে গেছে; কিন্তু বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরীবের ভারসাম্য রক্ষা করতে চায়। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানী পল্লবী’র ২ নম্বর ওয়ার্ডে দরিদ্র অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। 

তিনি বলেন, বিএনপি চায় সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যকটি মানুষ যাতে ভালো থাকে। দেশের প্রত্যাকটি মানুষ যাতে তার মৌলিক অধিকার গুলো নিশ্চিত করতে পারে। 

আমিনুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন মানবিক নেতা ছিলেন। বাংলাদেশকে সমৃদ্ধশালী করার মূল ভিক্তি তিনিই স্থাপন করে দিয়ে গেছেন। আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও মানবিক ভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে তাদের পাশে থেকে মানুষের উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তিনি একজন মানবিক নেতা। গত ১৭ বছর ধরে সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। 

তিনি বলেন, বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হউক, সংষ্কারের পর্যায়ে গিয়ে আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যাতে দেশের দরিদ্র অসহায় মানুষ গুলোর পাশে আমরা সবসময় থাকতে পারি। 

পল্লবী থানা বিএনপির ২ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আলী আকবর মামুন এর সভাপতিত্বে ও ইসহাক মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ ও মাহফুজ হোসেন। এরপর বিকাল আমিনুল হক পল্লবী আলব্দীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই