• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘হিউম্যান রাইটস টিউলিপ’ মনোনয়ন

সানজিদা তুলিকে বিএনপি মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পি.এম.
সানজিদা ইসলাম তুলি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বাংলাদেশের মানবাধিকার রক্ষা এবং গুমের শিকার পরিবারগুলোর জন্য দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন পাওয়া মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মুঃ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি বলেন, “মানবাধিকার এবং বিশেষভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির নিরলস কাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাস্তব পরিস্থিতিকে নতুন করে তুলে ধরেছে। এই স্বীকৃতি দেশের বহু পরিবারের কঠিন সংগ্রামের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিএনপি মহাসচিব আরো বলেন, “এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করবে এবং মানবাধিকারের পক্ষে বৈশ্বিক আন্দোলনকে অনুপ্রাণিত করবে। আমি সানজিদা ইসলাম তুলিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে