• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ

বিনোদন ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পি.এম.
‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ-ছবি: সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেস এবার প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে। খেলা শুরুর আগেই দলটি ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচিত হয়ে উঠেছে। এবার এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।

অনেকদিন ধরে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে আলোচনার পর শুক্রবার রাতে বিষয়টি চূড়ান্ত হয়েছে।

পলাশ বলেন, “আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেসও এবার তেমনই রক এন্ড রোল থাকবে। খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব।”

তিনি আরও জানান, “নোয়াখালীর সঙ্গে আমার নাড়ির টান রয়েছে। সেখানে ব্যবহৃত আঞ্চলিক ভাষা ব্যবহার করেই আমি জনপ্রিয়তা পেয়েছি। যদি আমি এর মাধ্যমে নোয়াখালীর সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, সেটাই হবে আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।”

পলাশ তার আনন্দের সময়ে বাবা-মা, মেন্টর কাজল আরেফিন অমি এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি