• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত

   ৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পি.এম.

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজন ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। ওই মাইক্রোবাসে চালকসহ মোট নয়জন ছিলেন। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক বলেন, নিহত ব্যক্তিদের মৃতদেহ বহন ও সৎকারের জন্য যাবতীয় খরচ বহন করবে জেলা প্রশাসন।

ফরিদপুর রেলের স্টেশনের স্টেশনমাস্টার তাকদির হোসেন বলেন, গেরদায় রেল বিভাগের অনুমোদিত কোনো ক্রসিং নেই। দুর্ঘটনার খবর তিনি শুনেছেন, এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন। তিনি আরও বলেন, মধুমতি এক্সপ্রেস নামের ওই ট্রেনটি দুপুর ১২টা ৫ মিনিটে ফরিদপুর স্টেশন ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী