• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাস দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অনির্বাণ চক্রবর্তী

বিনোদন ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পি.এম.
দুর্ঘটনার পরেও সুস্থ আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও ‘একেন বাবু’খ্যাত অনির্বাণ চক্রবর্তী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি বড় কোনো আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পান।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, টালিগঞ্জ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি গাড়ি অনির্বাণের গাড়ির সামনে চলে আসে। ওই গাড়িকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে পাশ দিয়ে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির কাচ ভেঙে যায় ও বডির অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনা প্রসঙ্গে অনির্বাণ বলেন, “আমি ঠিক আছি, আমাদের চালকও সুস্থ। তবে গাড়ির ক্ষতি এত বেশি যে এখন আর রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই।” তিনি আরও জানান, বাসচালক দাবি করেছেন-সময়মতো ব্রেক না করলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার পর টালিগঞ্জ থানা এবং পরে চারুমার্কেট থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি