• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত

মিরপুর চিড়িয়াখানা

খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ঢাকার সিংহ, মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সংগৃহীত ছবি
ঢাকার সিংহ, মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয়ে যায় সিংহটি—এ তথ্য নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে এবং তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ‘অবশ করার অস্ত্র নিয়ে আমরা প্রস্তুত আছি। সুযোগ মিললেই সিংহটিকে অবশ করার ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে,’ বলেন তিনি।

ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানা খালি করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে বাইরে এল—এ প্রশ্নের উত্তরে পরিচালক জানান, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা জায়গা পাওয়া যায়নি। ‘দরজা দিয়েই বের হয়েছে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান বাসদের