• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

   ৭ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ পি.এম.

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির সদর উপজেলার সুদেব হালদার নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী সুদেব হালদার (২৮) বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান চালাতেন তিনি।

স্বজনরা জানান, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। গতকাল রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় কোপের আঘাত দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
মধুপুরে নারী-কিশোরীদের আয়বর্ধন ও অধিকার সুরক্ষা সহায়তা প্রদান
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী সহায়তার দাবিতে ডিসির কাছে স্মারকলিপি
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী