• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ভিওডি বাংলা ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পি.এম.
ঢাকা মহানগর পুলিশ। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশ সচিবালয় ও তার সংলগ্ন এলাকা, পাশাপাশি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর ধারা ২৯ অনুসারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষিদ্ধ এলাকায় রয়েছে—
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী সমগ্র এলাকা, যেগুলো সচিবালয় ও যমুনা ভবনের আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট।

ডিএমপি জানায়, নির্দেশনা না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, গণজমায়েত, শোভাযাত্রা বা অবস্থান ধর্মঘট আয়োজন করা যাবে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!