• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সীমান্ত হত্যা: জামায়াতের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পি.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান। এছাড়া মহানগর কর্মপরিষদ, বিভিন্ন জোন পরিচালক, মজলিসে শুরা সদস্য এবং থানা আমিররা অংশ নেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ডের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং বৃহস্পতিবার বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতাবিরোধী বর্বরতা। সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, নিহত দুই বাংলাদেশি হলেন—শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রিংকু এবং পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মমিন আলী, আমিনুল ইসলামের ছেলে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের