• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুকুরছানা হত্যা: ক্ষুব্ধ শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় শোবিজ তারকাদের নিন্দা-ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করা হয়। ঘটনাটি নজরে আসার পর অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে লিখেছেন, “নির্দয় ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এটি করেছে। খুনির কঠোরতম শাস্তি চাই।” একই সঙ্গে সাবিলা নূর, তৌসিফ মাহবুব, নিলয় আলমগীর ও সাদিয়া আয়মানও সামাজিক মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
 
জানা গেছে, সোমবার  (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। 

সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছোটাছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে!

শুধু জয়া আহসান নয়, বিনোদন অঙ্গনের আরও কয়েকজন তারকা এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। 

অভিনেত্রী সাবিলা নূরও এ ঘটনায় ‘প্রাণিকুল’–এর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।’ 

বিষয়টি নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের হৃদয়। প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘সকালে খবরটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না।’
 
কুকুরছানাগুলোর হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে অভিনেতা নিলয় আলমগীর একটি পোস্ট দেন নিজের ফেসবুকে। নিলয় লিখেছিলেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।’
 
নিলয় আরও লেখেন, ‘এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে কীভাবে একজন মহিলা পানিতে ডুবিয়ে হত্যা করতে পারলেন! এমন জঘন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো অমানবিক মানুষ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।’

ঈশ্বরদী থানা পুলিশ মঙ্গলবার নিশি খাতুনকে গ্রেফতার করেছে, যিনি এই হত্যার সঙ্গে যুক্ত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি