• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

রাজবাড়ী প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলকে ঘিরে দলীয় কার্যালয়ে শোকাবহ ও আবেগঘন পরিবেশ দেখা যায়।এ সময় আবেগে কান্নায় ভেঙে পড়েন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বক্তব্যে বলেন, “আমাদের নেতা খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি এই দেশের গণতন্ত্রের মা। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। আমরা রাজবাড়ীর ছাত্রদল আল্লাহর দরবারে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছি। তাঁকে ছাড়া এই দেশের রাজনীতি, গণতন্ত্র কোনোটাই পূর্ণতা পাবে না।"

তিনি আরও বলেন, “দেশের প্রতিটি ছাত্রদল কর্মী আজ ব্যথিত। নেত্রীকে আমরা আর কষ্টে দেখতে চাই না। তাঁর সুস্থতা আমাদের প্রেরণা।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, শেখ রাসেল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে ছাত্রদল নেতারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ‘ক্লিনিং স্যাটারডে’ পালিত
রাজারহাটে ‘ক্লিনিং স্যাটারডে’ পালিত
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, একজনকে থানায় সোপর্দ