• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পেট্রল আগুনে দগ্ধ ময়মনসিংহের কনটেন্ট ক্রিয়েটর

বিনোদন ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে ভিডিও বানাতে গিয়ে দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আল-আমিনের মতো আরও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এবার জামালপুরের এক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের মতোই গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন।

দেখা গেছে, গ্রামের একটি পুকুরে মাচা স্থাপন করেছেন শরীফ সরকার। এরপর লুঙ্গি পরে তাতে উঠে পড়েন। তার নিচে পানি। সেই পানিতে তার সহযোগীরা পেট্রল ঢেলে দেয়, এরপর আগুন জ্বালিয়ে দিলে, সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের শিখা ওপরে উঠে গেলে শরীফ দূরের পানিতে ঝাঁপ দেন।

এই ঘটনায় সেই কনটেন্ট ক্রিয়েটর উলটো বলছেন, তার মতো করে লাফ দিলে আল-আমিন বেঁচে যেতেন।

একই অবস্থার মুখোমুখি হয়েছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর। এখলাস উদ্দিন নামের ওই কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন। হাঁড়ির পানি ছলকে আগুনসহ মোটরসাইকেলের সামনে পড়ে। মোটরসাইকেলের সামনের অংশে আগুন ধরে যায়। তবে এখলাস একটুর জন্য বেঁচে গেছেন। 

এখলাস আগুন নিয়ে ভিডিও বানানো বাদ দেননি। এই ঘটনার পরেও তিনি একাধিক ভিডিও বানিয়েছেন। যেসবে পানি ও পেট্রলের ব্যবহার দেখা গেছে।

যদিও এই ঘটনায় সতর্ক হওয়ার প্রয়োজন, এখলাস এখনও আগুন ও পেট্রল ব্যবহার করে ভিডিও তৈরি করে চলেছেন। আল-আমিনের মতো দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জরুরি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি