• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে তারেক রহমানসহ সকলের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। এছাড়া কোর কমিটিতে নির্বাচনের নিরাপত্তা, মাদকের দৌরাত্ম্য, সীমান্ত নিরাপত্তা ও বডি-ওর্ন ক্যামেরা প্রস্তুতির বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সবার নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে। বিশেষভাবে যাদের নিরাপত্তা দেওয়া দরকার, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।
 
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে কেন এত সময় লাগল, প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যাদের এটা দেওয়ার এখতিয়ার, তারা এটা দিতে পারবেন।

ফোনে আড়িপাতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়িপাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।
 
উপদেষ্টা বলেন, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি কথা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এছাড়া মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত, পার্বত্য চট্টগ্রাম ও লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, কতগুলো ঝুঁকিপূর্ণ না; তা দেখে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের অগ্রগতি, যেগুলো আমাদের কাছে চলে এসেছে, সেগুলো দিয়ে প্রশিক্ষণ কতটুকু হয়েছে। এ ছাড়া অন্যান্য বাহিনীর প্রস্তুতি নিয়েও আমরা কথা বলেছি,’ যোগ করেন তিনি।
 
কতগুলো বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে, প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যতগুলো প্রয়োজন, ততগুলো কেনা হবে।

কোন কোন এলাকা ঝুঁকিপূর্ণ, জানতে চাইলে উপদেষ্টা বলেন, তালিকাটা আপনাদের দিতে চাই না। কারণ, পরিস্থিতির সাথে সাথে এগুলো পরিবর্তন হতে থাকে। চূড়ান্তভাবে যখন করা হবে; তখন সেটা আপনাদের দেব।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কীভাবে নির্ধারণ করা হচ্ছে, জানতে চাইলে, তিনি বলেন, আপনারা যেভাবে খবর দেন, সেভাবে নির্ধারণ হয়।

সীমান্ত বিষয়ে তিনি বলেন, নির্বাচনের সময় অনুপ্রবেশ রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির প্রতিবেদন যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল