• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইন্দোনেশিয়া

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

আন্তর্জাতিক ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রায় মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ হয়েছে। এছাড়া প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই বন্যায় ইন্দোনেশিয়ায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিপর্যয় শুধু ইন্দোনেশিয়াতেই সীমাবদ্ধ নয়; পাশপাশি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাও, যেখানে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
 
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ এবং পশ্চিম সুমাত্রাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার হাজার হাজার মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা হেঁটে ও মোটরসাইকেলে করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন।

আর্নিনি আমালিয়া বিবিসিকে বলেছেন, বন্যার পানির স্রোত ‘সুনামির মতো’ ছিল এবং তার দাদিও এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি। সুমাত্রার মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি জানান, “সবকিছু ভেসে গেছে। খাবার ফুরিয়ে যাচ্ছে। মানুষ এখন নুডলস নিয়েও লড়াই করছে। আমাদের খাদ্য ও চাল দরকার।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত : শুভেন্দু
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করেই ফেরত : শুভেন্দু
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করল ইরান
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’