• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

বিপিএল নিলামে সর্বোচ্চ দামে কেনা ১০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে। তার আগে গতকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 
 
১৪৭ জন স্থানীয় ক্রিকেটার বিপিএলের এবারের নিলামে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্য থেকে দল পেয়েছেন ৭৩ জন। এ ছাড়া ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাধ্যতামূলত দুজন করে বিদেশি ক্রিকেটার কিনেছে। তাতে সবমিলিয়ে নিলাম থেকে ১২ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন।

বিপিএলের নিলামে সব থেকে দামি ক্রিকেটার নাইম শেখ। বাঁহাতি এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। তিন দলের লড়াই শেষে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।
 
তাওহীদ হৃদয়ও দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নিতে রংপুরের খরচ হয়েছে ৯২ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন দাস। 'এ' ক্যাটাগরিতে থাকা এই উইকেটকিপার ব্যাটারকে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

এই ৩ জন ছাড়া সেরা দশ দামি ক্রিকেটার হলেন যথাক্রমে মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ টাকা), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ টাকা), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ) তানজিম হাসান সাকিব (৬৮ লাখ টাকা),  ও সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ টাকা)।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
কেপ ভার্দের নায়ক ভোজিনহা, এক গোলরক্ষকের রূপকথার গল্প
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে