• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‘হিট ছবি নেই, তবু আয় বেশি’—বিস্ফোরক দাবি সোফী চৌধুরীর

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পি.এম.
বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী। সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী—বড় পর্দায় যাকে খুব একটা দেখা যায় না। হাতে গোনা কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর ঝুলিতে নেই কোনো বড় হিট সিনেমা। তবুও বিলাসবহুল জীবনযাপন, নামী ব্র্যান্ডের পোশাক এবং হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত উপস্থিতি প্রায়ই নেটিজেনদের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি উদয়পুরে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফী। সেখানে পারফর্ম করেন বিশ্বখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ। অনুষ্ঠানে সোফীর উপস্থিতি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে তাঁর প্রকৃত আয়ের উৎস নিয়ে।

বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী।

কারও প্রশ্ন—“একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে করেনটা কী?” অন্য কেউ মন্তব্য করেছে—“ছবি নেই, এদিকে এত টাকা আসে কোথা থেকে?”
টানা এমন কটাক্ষে এবার আর চুপ থাকেননি সোফী।

নিজের ক্যারিয়ার ও আয়ের বিষয়ে স্পষ্ট জবাব দিয়ে তিনি বলেন,
“১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আমি দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা। করপোরেট ইভেন্ট, বিয়ে বা বড় লাইভ শো—সব জায়গায় আমাকেই ডাকা হয়।”

বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী।

বলিউডের প্রতিযোগিতার কঠিন বাস্তবতাও তুলে ধরেন তিনি।
“বলিউডে প্রতিযোগিতা কতটা তীব্র—তা সবারই জানা। একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লাগে,”—বললেন সোফী।

তবে তাঁর সবচেয়ে বড় বক্তব্য ছিল নিজের উপার্জন নিয়ে।
সোফীর দাবি, “বলিউডের অনেক প্রথম সারির নায়িকাও যত রোজগার করেন না, তার চেয়ে বেশি রোজগার করি আমি।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ