• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিডনিতে মাঝ-আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ-আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষ ঘটে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছে একটি বিমান জঙ্গলে বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে পাইলটের মরদেহ উদ্ধার করেছেন।

রোববার (৩০ নভেম্বর)  সিডনির আকাশে ফরমেশন ফ্লাইট চলাকালীন দু’টি হালকা বিমানের মাঝে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে একটি বিমান মাটিতে বিধ্বস্ত হওয়ায় পাইলট নিহত হয়েছেন।

দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপশহর ওয়েডারবার্নের বিমানবন্দরের কাছে জঙ্গলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। 

‘‘অন্য বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করেছে এবং পাইলট অক্ষত আছেন।’’

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, চারটি বিমানের ফরমেশন ফ্লাইটের অংশ হিসেবে ওই বিমান দুটি ওয়েডারবার্ন বিমানবন্দরে অবতরণের জন্য ফেরার সময় সংঘর্ষ ঘটে বলে এটিএসবিকে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবিএ) জানিয়েছে, দুই আসনের ভ্যানস আরভি-৭ বিমান দুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এটি চারটি বিমানের ফরমেশন ফ্লাইটের অংশ হিসেবে ঘটেছে। প্রাথমিক তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা
ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা