• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পুরোনো ছবি ভাইরাল:

সৃজিত-মিথিলা পুনর্মিলন জল্পনায় নতুন বিভ্রান্তি

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
সৃজিত-মিথিলা-আইরার-ছবি: সংগৃহীত

ক্যারিয়ার ও ব্যক্তিজীবন-দুই দিক নিয়েই বরাবর আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলছে। বিশেষ করে বিচ্ছেদের খবর প্রায়ই নেটমাধ্যমে আলোড়ন তোলে।

এই আলোচনার মাঝেই হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সৃজিত, মিথিলা ও তাদের মেয়ে আইরাকে নিয়ে তোলা একটি ছবি। অনেক নেটিজেন ছবিটি শেয়ার করে দাবি করছেন-দু’জনের ‘পুনর্মিলন’ ঘটেছে এবং পরিবারসহ তারা ঘুরতে গেছেন।

তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি সাম্প্রতিক কোনো সময়ের নয়। এমনকি বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হওয়ার সময়কারও নয়। ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ছবিটি আরও আগের তোলা। অর্থাৎ ছবিটিকে কেন্দ্র করে যে পুনর্মিলনের দাবি করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই-এটি কেবলই নেটিজেনদের অনুমান।

সম্প্রতি এক পডকাস্টে মিথিলাও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কৌশলী মন্তব্য করেন। তিনি জানান, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসাও নেই।” সঞ্চালক জানতে চাইলে সৃজিত কি এখনো তার স্বামী, উত্তরে তিনি রহস্য রেখে বলেন, “যারা বলছে তারা বলছে, আমি কিছু বলবো না।”

তবে পরে তিনি নিশ্চিত করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নাম এখনও রয়েছে।”

তার এমন জবাব দুই বাংলার বিনোদন দুনিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে। এর মধ্যেই পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি